কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ এ ১২:৫৪ PM

পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা প্রকল্প (পর্যায়-১)

কন্টেন্ট: প্রকল্প (ফিল্ড) প্রকল্পের স্ট্যাটাস: প্রস্তাবিত প্রকল্পের নাম: (নেই)

পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীগুলোর গড় গভীরতা কম এবং খাড়া ঢাল। ফলে অত্যাধিক মৌসুমি বৃষ্টিপাতের সময় নদীগুলি বন্যা এবং তীব্র তীর ভাঙনের সম্মুখীন হয়। এছাড়াও, অত্যাধিক পলিবহনের কারনে এই নদীগুলির মরফোলজিক্যাল পরিবর্তন হচ্ছে; যার দরূন নদীর গতিপথের পরিবর্তন এবং পানি ধারন ক্ষমতা হ্রাস পাচ্ছে। নদীগুলোর Conveyance আশংকাজনক ভাবে কমে যাওয়ার বর্ষাকালে তীব্র স্রোতে নদীর বাঁকে বাঁকে বিশেষ করে concave Bend এ তীব্র ভাঙ্গন দেখা এবং বর্ষাকালে আগ্রাসী রুপে প্রকাশ পায়। পরামর্শক প্রতিষ্ঠান আইডব্লিউএম এর গানিতিক মডেলিং এ তা স্পষ্ট হয়েছে। উল্লেখিত এলাকাসমূহের প্রায় 73.৩১ কি:মি: নদীতীরে অবস্থিত বাজার, মসজিদ, বিদ্যালয়, রাস্তা, বসতিবাড়ি সহ বিভিন্ন স্থাপনা নদীর তীব্র ভাঙ্গনে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। ভাঙ্গনের আঘাত হতে ফসলি জমি, ঘরবাড়ি, স্কুল, মাদ্রাসা, রাস্তা, ঘাট এবং গবাদি পশুর খামার ইত্যাদি রক্ষা করা এবং নদীর পানি ধারন ক্ষমতা বৃদ্ধির জন্য পরামর্শকদের সুপারিশ অনুসারে (ম্যাপ সংযুক্ত, পরিশিষ্ট-৭) অগ্রাধিকার ভিত্তিতে ৩৭.৫৫ কিঃমিঃ এলাকায় (Priority-A) প্রস্তাবিত নদীতীর প্রতিরক্ষামূলক কাজ ও নদী খনন কাজ বাস্তবায়ন করা অতীব জরুরি।

ফাইল ১

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ১

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন